আবুল ফজল থেকে বিভিন্ন চাকরির পরিক্ষায় নিয়মিত প্রশ্ন আসে।
তাই লেখক, প্রাবন্ধিক/ সাহিত্যিত আবুল ফজল থেকে বারবার আসা ৫০+ প্রশ্নোত্তর নিয়ে আমাদের এই আলোচনা।
সাহিত্যিক আবুল ফজল এর সংক্ষিপ্ত পরিচিতি:
| নাম | আবুল ফজল। |
| জন্ম ও পরিচয় | জন্মতারিখ : ১৯০৩ খ্রিষ্টাব্দের পহেলা জুলাই। জন্মস্থান : চট্টগ্রামের সাতকানিয়া। পিতার নাম : ফজলুর রহমান। |
| শিক্ষাজীবন | তিনি চট্টগ্রাম ও ঢাকায় তাঁর শিক্ষাজীবন অতিবাহিত করেন। |
| কর্মজীবন ও পেশা | স্কুল শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে প্রায় ত্রিশ বছর কলেজে অধ্যাপনা করেছেন। তিনি চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাষ্ট্রপতির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। |
| সাহিত্য সাধনা | প্রবন্ধ : সাহিত্য সংস্কৃতি সাধনা; সাহিত্য সংস্কৃতি ও জীবন; সমাজ সাহিত্য ও রাষ্ট্র; মানবতন্ত্র; একুশ মানে মাথা নত না করা। উপন্যাস : ‘চৌচর’, ‘রাঙা প্রভাত’। গল্পগ্রন্থ : মাটির পৃথিবী, মৃতের আত্মহত্যা। দিনলিপি : রেখাচিত্র, দুর্দিনের দিনলিপি। |
| অবদান | কথাশিল্পী হিসেবে পরিচিতি অর্জন করলেও তিনি ছিলেন মূলত চিন্তাশী প্রাবন্ধিক। তাঁর প্রবন্ধে সাহিত্য, সংস্কৃতি, সমাজ ও রাষ্ট্র সম্পর্কে গভীর ও স্বচ্ছ দৃষ্টির পরিচয় বিধৃত। আধুনিক অসম্প্রদায়িক জীবনবোধ, স্বদেশ ও ঐতিহ্যপ্রীতি, মানবতা ও শুভবোধ তাঁর সাহিত্যকর্মের মূ্ল প্রতিপাদ্য। |
| অন্যান্য তথ্য | সমাজ ও সমকাল-সচেতন সাহিত্যিক এবং প্রগতিবাদী বুদ্ধিজীবী হিসেবে আবুল ফজল সমধিক খ্যাত। ছাত্রজীবনেই যুক্ত হন বুদ্ধির মুক্তি আন্দোলনে; অন্যদের সঙ্গে প্রতিষ্ঠা করেন মুসলিম সাহিত্যসমাজ। |
| সাহিত্যস্বীকৃতি | সাহিত্যকৃতির জন্য তিনি বাংলা একাডেমি পুরষ্কারসহ বিভিন্ন পুরষ্কারে ভূষিত হয়েছেন। |
| জীবনাবসান | মৃত্যুতারিখ : ১৯৮৩ খ্রিষ্ট্রাব্দের ৪ঠা মে। মৃত্যুস্থান : চট্টগ্রাম। |
বিগত সময়ে আবুল ফজল থেকে আসা গুরুত্বপূর্ণ জ্ঞানমূক প্রশ্নোত্তর:
- আবুল ফজল কখন জন্মগ্রহণ করেন?
উত্তর: আবুল ফজল ১৯০৩ সালের ১লা জুলাই জন্মগ্রহণ করেন। - আবুল ফজল কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: আবুল ফজল চট্টগ্রামের সাতকানিয়ায় জন্মগ্রহণ করেন। - আবুল ফজলের পিতার নাম কী?
উত্তর: আবুল ফজলের পিতার নাম ফজলুর রহমান। - আবুল ফজল কোথায় শিক্ষাজীবন অতিবাহিত করেন?
উত্তর: তিনি চট্টগ্রাম ও ঢাকায় শিক্ষাজীবন অতিবাহিত করেন। - কোন পেশার মাধ্যমের তিনি কর্মজীবন শুরু করেন?
উত্তর: শিক্ষকতা পেশার মাধ্যমের তিনি কর্মজীবন শুরু করেন। - প্রাবন্ধিক আবুল ফজল কত বছর কলেজে অধ্যাপনা করেছেন?
উত্তর: প্রাবন্ধিক আবুল ফজল ৩০ বছর কলেজে অধ্যাপনা করেছেন। - আবুল ফজল কোন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন?
উত্তর: আবুল ফজল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। - আবুল ফজল কোন ধরনের সাহিত্যিক ছিলেন?
উত্তর: আবুল ফজল সমাজ ও সমকাল সচেতন সাহিত্যিক ছিলেন। - প্রাবন্ধিক (আবুল ফজল) কী হিসেবে সমধিক খ্যাতি লাভ করেন?
উত্তর: তিনি প্রগতিবাদী বুদ্ধিজীবী হিসেবে সমধিক খ্যাতি লাভ করেন। - ছাত্রজীবনে প্রাবন্ধিক কোন আন্দলনের সাথে যুক্ত হন?
উত্তর: ছাত্র জীবনে প্রাবন্ধিক আবুল ফজল বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। - লেখক অন্যদের সঙ্গে কী প্রতিষ্ঠা করেন?
উত্তর: লেখক অন্যদের সঙ্গে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা করেন। - তিনি কোন ধরনের লেখক ছিলেন?
উত্তর: তিনি কথাশিল্পী ও চিন্তাশীল প্রাবন্ধিক ছিলেন। - তাঁর সহিত্যর মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল?
উত্তর: অসম্পদায়িক, জীবনবোধ, স্বদেশও ঐতিহ্যপ্রীতি, মানবতা ও শুভবোধ ছিল তাঁর সাহিত্যের মূল প্রতিপাদ্য বিষয়। - ‘চৌচির’ ও ‘রাঙা প্রভাত’ তার কোন ধরণের রচনা?
উত্তর: ‘চৌচির’ ও ‘রাঙা প্রভাত’ তাঁর উপন্যাস। - ‘মাটির পৃথিবী’ লেখকের কোন ধরনের রচনা?
উত্তর: ‘মাটির পৃথিবী’ লেখকের গল্পগ্রন্থ। - ‘সাহিত্য সংস্কৃতি ও জীবন’ তাঁর কোন ধরনের রচনা?
উত্তর: ‘সাহিত্য সংস্কৃতি ও জীবন’ তাঁর প্রবন্ধ। - সাহিত্যের স্বীকৃতিস্বরুপ তিনি কোন পুরষ্কার লাভ করেন?
উত্তর: সাহিত্যের স্বীকৃতিস্বরুপ তিনি বাংলা একাডেমি পুরষ্কার লাভ করেন।
আবুল ফজলের মানব কল্যাণ থেকে কিছু প্রশ্নোত্তর:
- প্রচলিত ধারণা অনুযায়ী মানব কল্যাণ কোন অর্থে ব্যবহৃত হয়?
উত্তর: প্রচলিত ধারণা অনুযায়ী মানব কল্যাণ মামুলি অর্থে ব্যবহৃত হয়। - লেখকের মতে কোনটিকে আমরা মানব কল্যাণ মনে করে থাকি?
উত্তর: লেখকের মতে এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করে থাকি। - ওপরের হাতকে কী বলা হয়?
উত্তর: ওপরের হাতকে দাতা বলা হয়। - কোনটি জাতির যৌথ জীবন ও চেতনা প্রতীক?
উত্তর: রাষ্ট্র জাতির যৌথ জীবন ও চেতনা প্রতীক। - কোনটিকে লেখক মানব কল্যাণ মনে করেন না?
উত্তর: দান খয়রাতকে লেখক মানব কল্যাণ মনে করেন না। - মানব কল্যাণের উৎস কোন চেতনা বিকাশে মধ্যে নিহিত?
উত্তর: মানব কল্যাণের উৎস মানবিক চেতনা বিকাশে মধ্যে নিহিত। - একদিন এক ব্যক্তি ইসলামের নবির কাছে কী চাইতে এসেছিল?
উত্তর: একদিন এক ব্যক্তি ইসলামের নবির কাছে ভিক্ষা চাইতে এসেছিল। - নবি ভিক্ষা চাইতে আসা ব্যক্তিকে কি কিনে দিয়েছিলেন?
উত্তর: নবি ভিক্ষা চাইতে আসা ব্যক্তিকে কুড়াল কিনে দিয়েছিলেন। - মানুষকে কোন পথেই বেড়ে ওঠতে হবে?
উত্তর: মানুষকে মানবিক বৃত্তির বিকাশের পথেই বেড়ে ওঠতে হবে। - সমাজে ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট বলা হয় কোনটিকে?
উত্তর: সমাজে ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট বলা হয় পরিবারকে। - মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা হয় কোথা থেকে?
উত্তর: মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা হয় পরিবার থেকে। - সত্যিকার মানব কল্যাণ কী?
উত্তর: সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তাভাবনারই ফসল। - “Relationship is the fundamental truth of the world of appearance” এই উক্তিটি কার?
উত্তর: উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের। - মানব কল্যাণ কোন ধরণের জগৎ?
উত্তর: মানব কল্যাণ জাগতিক মানব ধর্মের জগৎ। - মানব কল্যাণ প্রবন্ধটি কখন রচিত?
উত্তর: মানব কল্যাণ প্রব্ধটি ১৯৭২ খ্রিষ্টাব্দে রচিত। - মানব কল্যাণ প্রব্ধটি প্রথম কোন গ্রন্থে সংকলিত?
উত্তর: মানব কল্যাণ প্রব্ধটি প্রথম ‘মানবতন্ত্র’ গ্রন্থে সংকলিত হয়।
আরো কিছু প্রশ্নোত্তর:
আবুল ফজল কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: আবুল ফজল ১৯০৩ সালে জন্মগ্রহণ করেন।
আবুল ফজল কোন জেলায় জন্মগ্রহণ করেছেন?
উত্তর: আবুল ফজল চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেছেন।
আবুল ফজল কোন আন্দোলনের জন্য বিশেষেভাবে পরিচিত নাম?
উত্তর: আবুল ফজল বুদ্ধির মুক্তি আন্দোলনের জন্য বিশেষেভাবে পরিচিত নাম।
আবুল ফজল অন্যদের সাথে কী প্রতিষ্ঠা করেন?
উত্তর: আবুল ফজল অন্যদের সঙ্গে প্রতিষ্ঠা করেন মুসলিম সাহিত্যসমাজ।