
মো: সোহরাব হোসেন (MD Sohrab Hossen)
প্রতিষ্ঠাতা, কন্টেন্ট এডিটর ও পরিচালক
৭রং (7rongs.com) | ৭রং বিডি (7rongBD.com)
আমার পরিচয় ও শিক্ষাগত যোগ্যতা (About & Education):
আমি মো: সোহরাব হোসেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. (BA) এবং এম.এ. (MA) সম্পন্ন করেছি। শিক্ষাজীবন শেষ করার পর থেকেই বাংলাদেশের শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও শিক্ষা সহায়তায় কাজ করে যাচ্ছি।
অভিজ্ঞতা ও ব্লগের উদ্দেশ্য (Experience & Mission):
২০১৮ সাল থেকে আমি ৭রং (7rongs.com) ব্লগটি সফলভাবে পরিচালনা করছি। এ পর্যন্ত সাইটে প্রায় ৫০০ শিক্ষামূলক ও চাকরি সংক্রান্ত পোস্ট প্রকাশ করেছি।
পাঠকদের কাছে সঠিক চাকরির খবর, পাঠ্যবই, মডেল টেস্ট এবং বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার তথ্য বস্তুনিষ্ঠভাবে পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য আরো ভালভাবে জানতে About us পেজ ভিজিট করুন।
সামাজিক যোগাযোগ ও ভেরিফিকেশন লিংক (Social & Contact):
প্রতিটি পোস্ট প্রকাশের আগে তথ্যের সঠিকতা যাচাই করার চেষ্টা করি, যাতে পাঠকেরা নির্ভরযোগ্য তথ্য পায়। তবে, দীর্ঘসময় পরে তথ্য আপডেট করার প্রয়োজন পরে।
সুতরাং কোনো গঠনমূলক পরামর্শ বা সহযোগিতার জন্য সরাসরি ইমেইল(Sohrab.ju48@gmail.com) করতে পারেন।
কম্পিউটার কম্পোজ, গ্রাফিক্স কন্টেন্ট যেমন- ছবি, ভিডিও, অডিও ইত্যাদি তৈরিতে আমার অনেক সীমাবদ্ধতা রয়েছে। এছাড়া ওয়েবসাইট পরিচালনা একটি কারিগরি বিষয়।
এজন্য, আমি নিত্যনতুন শিখছি ও সমৃদ্ধ করছি আমার জ্ঞানের পরিধি। আমার লেখা, কথা ও কাজে ভুল পরিলক্ষিত হলে দয়া করে সংশোধন করে দিবেন। সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই।