প্রত্যয় দিয়ে শব্দ গঠন উদাহরণসহ ১০০% কমন কৃৎ ও তদ্ধিত প্রত্যয়

আজকে আমরা বাংলা ব্যাকরণের কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় দিয়ে শব্দ গঠন উদাহরণ সহ আলোচনা করব।

প্রথমে আমাদের জানত হবে যে প্রত্যয় কি ও প্রত্যয় কাকে বলে ?

সহজ ভাষায় বলা যায় শব্দ ও ধাতুর পরে যে সকল অর্থহীন শব্দাংশ যুক্ত হয় এবং এর ফলে নতুন শব্দ তৈরি হয়, সেই অর্থহীন শব্দাংশই হলো প্রত্যয়।

আর নতুন গঠিত শব্দকে বলা হয় প্রত্যয় সাধিত শব্দ বলা হয়।

যেমন: বাঘ + আ = বাঘা (তদ্ধিত প্রত্যয়)
পঠ্ + অক = পাঠক (কৃৎ প্রত্যয়)

উপরের ২টি উদাহরণে “আ” এবং “অক” হলো প্রত্যয়।

এই প্রত্যয় যোগে “বাঘ” ও “পাঠক” নামক ২টি নতুন সাধিত শব্দ তৈরি হয়েছে।

যাইহোক, প্রত্যয় ২ প্রকার। এরা হলো কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়।

ধাতু বা ক্রিয়ামূলের সাথে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে বলা হয় কৃৎ প্রত্যয়।

আর শব্দের সাথে বা নামের সাথে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে বলা হয় তদ্ধিত প্রত্যয়।

কৃৎ প্রত্যয় সাধিত শব্দ এবং তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দের আবার আলাদা ২টি নাম রয়েছে। এগুলো হলো: কৃৎ প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ।

আর তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ।

আমরা প্রত্যয়কে সহজে মনে রাখার জন্য উপসর্গের সাথে মিলিয়ে পড়তে পারি। অর্থাৎ এদের নিজস্ব অর্থ নেই। কিন্তু অর্থ দ্যোতকতা রয়েছে।

কৃৎ প্রত্যয় দিয়ে শব্দ গঠন লিস্ট ১০০% কমন থাকবে:

ধর্ + অ = ধর
মার্ + অ = মার
হার্ + অ = হার
জিত্ + অ = জিত
পড় + অ = পড়পড়
মর + অ = মরমর
ডুব + উ = ডুবুডুবু
উড় + উ = উড়ুউড়ু
নাচ্ + অন = নাচন
ঝুল্ + অন = ঝুলন
বাঁধ্ + অন = বাঁধন
বাড়্ + অন = বাড়ন
দুল + অন = দোলন
চল্ + অন = চলন
খা + অন = খাওন
দে্ + অন = দেওন
শোনা + আন = শোনানো
ভাসা + আন = ভাসানো
খেল + অনা = খেলনা
রাঁধ + অনা = রান্না
কাঁদ্ + অনা = কান্না
দে+অনা = দেনা
বাঁধ+অনি = বাঁধুনি
রাঁধ + উনি = রাঁধুনি
নাচ+অনি = নাচুনি
আট + অনি = আঁটুনি
উড় + অন্ত = উরন্ত
ডুব্ + অন্ত = ডুবন্ত
চল্ + অন্ত = চলন্ত
পড় + আ = পড়া
চড় + আও = চড়াও
সিল্ + আই = সিলাই
ঢাল্ + আই = ঢালাই
চাল্ + আনি = চালানি
জ্বাল্ + আনি = জ্বালানি
ডুব + উর = ডুবুরি

ধুন + আরি = ধুনারি
ভাজ + ই = ভাজি
বেড় + ই = রেড়ি
বল্ + ইয়ে = বলিয়ে
নাচ্ + ইয়ে = নাচিয়ে
লিখ্ + ইয়ে = লিখিয়ে
কহ্ + ইয়ে = কইয়ে
ঢাল্ + উ = ঢালু
উড় + উয়া = উড়ো
পড় + তা = পড়তা
বহ + তা = বহতা
ফির + তা = ফিরতা>ফেরতা
কাট + তি = কাটতি
উঠ + তি = উঠতি
কাঁদ + না = কান্না
রাঁধ + না = রান্না
ঝর + না = ঝরনা

সংস্কৃত কৃৎ পত্যয় লিস্ট:

  • স্মৃ + অন = স্মরণ
  • ধৃ + অনট = ধরন
  • শ্রু + অনট = শ্রবণ
  • দৃশ+অনট = দৃশ্য
  • নী+অনট = নয়ন
  • মন + ক্ত = মত
  • গম + ক্ত = গত
  • হন্ + ক্ত = হত
  • খ্যা্ + ক্ত = খ্যাত
  • জ্ঞা্ + ক্ত = জ্ঞাত
  • লিখ + ত = লিখিত
  • লুন্ঠ + ত = লুন্ঠিত
  • পঠ্ + ক্ত = পঠিত
  • মুচ্ + ক্ত = মুক্ত
  • গ্রন্থ + ক্ত = গ্রথিত
  • ছিদ + ক্ত = ছিন্ন
  • মুহ্ + ক্ত = মুগ্ধ
  • সৃজ্ + ক্ত = সৃষ্ট
  • জন্ + ক্ত = জাত
  • দহ্ + ক্ত = দগ্ধ
  • বচ্ + ক্ত = উক্ত
  • দা + ক্ত = দত্ত
  • শ্রম + ক্তি = শ্রান্তি
  • শম্ + ক্তি = শান্তি
  • ভজ্ + ক্তি = ভক্তি
  • মুচ্ +ক্তি = মুক্তি
  • গৈ + ক্তি = গীতি
  • সিধ + ক্তি = সিদ্ধি
  • শক্ + ক্তি = শক্তি
  • বুধ্ + ক্তি = বুদ্ধি
  • কৃ +তব্য = কর্তব্য
  • দা + তব্য = দাতব্য
  • পঠ + তব্য = পঠিতব্য
  • দৃশ্য + অনীয় = দৃর্শনীয়
  • রক্ষ + অনীয় = রক্ষণীয়
  • মা + তৃচ = মাতা
  • ক্রী + তৃচ = ক্রেতা
  • যুধ+তৃচ = যোদ্ধা
  • নী+ণক = নায়ক
  • লিখ + ণক = লেখক
  • ধৃ+ঘ্যণ = ধার্য
  • হা্ + য় = হেয়
  • দা + য় = দেয়
  • গম্ + য = গম্য
  • লভ্ + য = লভ্য
  • গ্রহ+ণিন = গ্রাহী
  • পা+ণিন = পায়ী
  • জি+অল = জয়
  • ক্ষি + অল = ক্ষয়
  • হন্ + অল = বধ

বারবার পরিক্ষায় আসা আরো কিছু কৃৎ প্রত্যয়:

  • কৃ+তৃ = কর্তা
  • কৃ+ণক = কারক
  • কপ্+ অট = কপট
  • কাশ্+ থ = কাষ্ঠ
  • কর্দ + অম = কর্দম
  • খোঁজ+আরু = খোঁজারু
  • গা + ইয়া = গাইয়া বা গাইয়ে
  • গম + অন = গমন
  • চর + ইত্র = চরিত্র
  • চর + অম = চরম
  • চত্ + বর = চত্বর
  • চড়ু + অক = চড়ক
  • ঘির + আও = ঘেরাও
  • জনি + ণক = জনক
কৃৎ প্রত্যয় কাকে বলে?

উত্তর: ধাতুর সাথে যুক্ত প্রত্যয়কে কৃৎ প্রত্যয় বলে।

বক্তব্য এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কি হবে?

উত্তর: বচ্ + তব্য

মুক্ত এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কি হবে?

উত্তর: মুচ + ক্তি

শ্রবণ এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কি ?

উত্তর: শ্রু + অন

প্রত্যয় কত প্রকার ?

উত্তর: প্রত্যয় ২ প্রকার। ১। কৃৎ প্রত্যয়, ২। তদ্ধিত প্রত্যয়

প্রাতিপদিক কাকে বলে ?

উত্তর: বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক