ফুলকপি ও গাজরের মজাদার রান্না করার রেসিপি

ফুলকপি আমাদের সকলের অতি পরিচিত একটি সবজি । ফুলকপি মূলত আমাদের দেশের শীত কালীন সবজি । এটি দেখতে যেমন সুন্দর খেতেও বেশ মজাদার । ছোট বড় সকলেই ফুলকপির রান্না খেতে পছন্দ করেন ।

ফুরকপিতে প্রচুর পরিমানে খনিজ উপাদান রয়েছে । পাশাপাশি এতে ভিটামিন সি , ভিটামিন বি রয়েছে ।

গাজর আমাদের আরেকটি অতি পরিচিত শীতকালীন সবজি । গাজর শীতকালীন সবজি হলেও এটি কম বেশি সারা বছরই বাজারে পাওয়া যায় ।

লাল রং এর এই সবজিটি ভিটামিন ‘এ’ তে ভরপুর । যা আমাদের চোখের জন্য খুবই উপকারি ।

অনেকেই আছেন যারা গাজর কাঁচা অথবা সালাদ করে খেতে খুবই পছন্দ করেন ।

তো আপনি যদি লাল গাজর আর সাদা ফুলকপির তরকারি রান্না করেন , তবে তা দেখতে যেমন সুন্দর হবে , খেতেও হবে তেমনি সুস্বাদু ।

ফুলকপি ও গাজর দিয়ে অনেক রকমের তরকারি রান্না করা গেলেও আমি আজ আপনাদের দেখাবো , কিভাবে আপনি ফুলকপির সাথে গাজর দিয়ে মজাদার ভাজি রান্না করবেন।

রান্নার উপকরন:

  • ৫০০ গ্রাম ফুল কপি,
  • ২৫০ গ্রাম মাঝারি সাইজের গাজর,
  • হাফ কাপ পরিমান রান্নার তেল,
  • কালোজিরা,
  • লবন স্বাদ মতো,
  • হলুদ গুড়ো,
  • কাঁচা মরিচ,
  • পেঁয়াজ কুচি

ফুলকপি ও গাজর ভাজি করার পদ্ধতি:

মাঝারি সাইজের ১টি ফুলকপি ও ২৫০ গ্রাম গাজর রান্নার সাইজে কেটে নিন । তারপরে তা ধুয়ে পানি ঝরিয়ে রাখুন ।

এরপরে পরিমান মতো কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিন । হলুদ গুড়ো নিন । কালো জিরা নিন । আধা কাপ তেল নিন ।

তারপরে কড়াই চুলােই দিয়ে , কড়াইয়ে তেল দিন , কাঁচা মরিচ , পেয়াজ কুচি দিয়ে দিন । তার পর কালোজিরা, লবন, হলুদ দিয়ে নাড়তে থাকুন ।

মসলা যেনো পুরে না যায় এজ্য আধা কাপ পরিমান জল দিয়ে দিন । এর পরে ফুলকপি এবং গাজর দিয়ে নাড়তে থাকুন । কিছুক্ষণ পরে ঢেকে দিন ।

এই ভাবে ১৫ মিনিট রান্না করুন । তারপরে ফুলকপি ও গাজর সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলুন ।

রান্না হয়ে গেলো । ভাতের সাথে পরিবেশন করুন ফুলকপি ও গাজরের রান্না টি ।

ভিডিও টি দেখে রান্না করুন – and শেয়ার করুন-

https://youtu.be/BNTD52sRBh0

  • so আমাদের সাথেই থাকবেন
  • কেমন লাগলো জানাবেন
  • এবং visit করুন আমাদের ওয়েব সাইট
  • ধন্যবাদ

FaQ

গাজর ও ফুলকপি দিয়ে কি কি রান্না করা যায়?

ভাজি, ঝোল ইত্যাদি।

ফুলকপি কখন পাওয়া যায়?

শীতকালে।

ফুলকপির উপকারিতা কি?

ভিটামিন সি, খনিজ উপাদান সহ অন্যান্য উপকার রয়েছে।

MD Sohrab Hossen

আমি মো: সোহরাব হোসেন (বিএ, এমএ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) ২০১৮ সাল থেকে ৭রং (7rongs.com) ব্লগ পরিচালনা করছি। পড়াশোনা, বই, চাকরি ও শিক্ষামূলক বিষয়ে নিয়মিত এখানে লিখছি। আশা করি আমার পোস্টগুলো আপনার ভালো লাগবে।