২০২৬ সালের ৫ম শ্রেণির নতুন গণিত পিডিএফ বোর্ড বই ডাউনলোড করুন।
বইটি সহজে ডাউনলোড করতে আপনার ডিভাইসে অবশ্যই জি-মেইল অ্যাকাউন্ট লগইন করে রাখুন।
২০২৬ সালের ৫ম শ্রেণির গণিত বই বিষয়ক তথ্য:
- শ্রেণি: ৫ম শ্রেণি
- বইয়ের নাম: পঞ্চম শ্রেণির প্রাথমিক গণিত বই
- ইংরেজি নাম: ম্যাথমেটিক্স বুক ক্লাস ফাইভ (Class 5 Math Book)
- প্রকাশক: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ
- সাল: ২০২৬
- বইটির ধরণ: পিডিএফ
- সাইজ: ৪৬ এমবি
- পৃৃষ্ঠা সংখ্যা: ১৯০টি পৃষ্ঠা
- Authority of This Pdf Book: nctb
#নোট: ”শ্রেণী” বানান এটা ভুল। সঠিক বানান হবে- “শ্রেণি”। যেমন: ৫ম শ্রেণীর গণিত বই এর বদলে লেখতে হবে “৫ম শ্রেণির গণিত বই”
“আপনি চাইলে আমাদের সাইট থেকে ৫ম শ্রেণির ইংরেজি বই এবং ৫ম শ্রেণির বিজ্ঞান বই PDF ডাউনলোড করে নিতে পারেন।”
আমার দৃষ্টিতে পঞ্চম শ্রেণির গণিত বই:
আমি পঞম শ্রেণির গণিত বইয়ের ১০টি অধ্যায় পড়ে দেখলাম। বইটি আমার কাছে ২০২৬ সালের উপযোগী ও পঞ্চম শ্রেণির জন্য আদর্শ গণিত বই বলে মনে হয়েছে।
কারণ বইয়ের ১ম ও ২য় অধ্যায়ে গণিতের বেসিক যেমন, গুণ, ভাগ, যোগ, বিয়োগ সহ গাণিতিক রাশি কেমন হয় এসব সুন্দর ও সহজভাবে বোঝানো হয়েছে।
৩য় থেকে ৫ম অধ্যায়ে একটু অ্যাডভান্স লেভেলের গণিত যেমন গুণিতক ও গুণনীয়ক সহ ভগ্নাংশ নিয়ে সহজ আলোচনা করা হয়েছে।
ঠিক শেষের দিকে শতকরা, গড়, পরিমাপ, জ্যামিতি ও উপাত্ত বিন্যাস্তকরণের আলোচনা করা হয়েছে। এই অধ্যায় শিক্ষার্থীদের বাস্তব জীবনেও কাজে লাগবে।
তাছাড়া শতকরা ও গড় সহ অনেক অধ্যায় শিক্ষার্থীর পরবর্তীতে ষষ্ঠ শ্রেণির গণিত বুঝতে সাহায্য করবে বলে আমার মনে হয়েছে।
ডিজিটাল শিক্ষা বিস্তারের ক্ষেত্রে পিডিএফ বা ই-বুক বই পাঠের কোনো বিকল্প নেই। তাই পিডিএফ বই ডাউনলোডের মাধ্যমেই শুরু হতে পারে আপনার ডিজিটাল শিক্ষা।
এজন্য যে কোনো শ্রেণির PDF বই একদম সহজে ডাউনলোড করতে নিয়মিত ভিজিট করুন আপনার প্রিয় ৭রং ওয়েবসাইট।
পঞ্চম শ্রেণির ২০২৬ সালের নতুন গণিত বইটির সূচিপত্র:
ক্লাস ফাইভের এই গণিত বইটিতে ২০২৬ সালে এসে ১৪টি অধ্যায় থেকে ৪টি অধ্যায় কমিয়ে ১০টি অধ্যায় করা হয়েছে। নিচে একনজরে সূচিপত্র দেখুন:
- গুণ ও ভাগ
- গাণিতিক বাক্য
- গুণিতক ও গুণনীয়ক
- সাধারণ ভগ্নাংশ
- দশমিক ভগ্নাংশ
- শতকরা
- গড়
- পরিমাপ
- জ্যামিতি
- উপাত্ত বিন্যস্তকরণ
কিছু প্রশ্ন-উত্তর (FAQ):
Elementary Mathematics – class five
প্রাথমিক গণিত।
এটা সকলের জন্য একদম 100% ফ্রি।
(এটি ২০২৬ সালের পঞ্চম শ্রেণির গণিত বইয়ের ১৬নং পৃষ্ঠার ৯নং প্রশ্ন)
সমাধান: এটি ঐকিক নিয়মে সমাধান করা যায়।
১৩৮ তা দিয়ে তৈরি হয় ১ টি বই
১ তা দিয়ে তৈরি হয় ১/১৩৮ টি বই
৭০০০০ তা দিয়ে তৈরি হয় (১*৭০০০০)/১৩৮ = ৫০৭ টি বই তৈরি করে ৩৪ তা কাগজ অবশিষ্ট থাকবে।
উত্তর: ৫০৭টি সম্পূর্ণ বই তৈরি করা যাবে ও ৩৪ তা কাগজ অবশিষ্ট থাকবে।
আমার মন্তব্য: বই থেকে আমি ১টি গণিত উপরে সমাধান করে দেখালাম। প্রশ্নটি একটু ব্যতিক্রম ছিল, এখানে পূর্ণ সংখ্যায় উত্তর বের হয়নি। কারণ ৭০০০০ সংখ্যাটি ১৩৮ দিয়ে নিঃশেষে বিভাজ্য ছিল না। এই ধরণের ২, ১টি গণিত করলে শিক্ষার্থীদের মধ্যে গণিতের জটিল বিষয় সম্পর্কে ধারণা জন্মাবে। ফলে তারা যখন ৫ম শ্রেণি পাশ করে ষষ্ঠ শ্রেণিতে যাবে, তখন তারা গণিতে আরো ভালো করবে বলে আমি মনে করি।
আমার কাছে অনেক অধ্যায়ের গণিত একটু কঠিন মনে হয়েছে। যেমন, ১০৪ পৃষ্ঠাতে শতকরা বিষয়ক ১২নং গণিতের প্রশ্ন: “বার্ষিক ৫% মুনাফায় ৬০০ টাকা বিনিয়োগ করে ৫ বছরে মুনাফাসহ আসল কত টাকা হবে?” (উত্তর: ৭৫০ টাকা)
এই ধরনের গণিত চাকরির পরিক্ষায় আসতে দেখা যায়। এই প্রশ্ন দেখলে যে কেউ এটাকে ৭ম শ্রেণির গণিত অথবা ৮ম শ্রেণির গণিত প্রশ্ন ভেবে ভুল করবে।
