দ্বিতীয় শ্রেণির আমার বাংলা বই ২০২৭ PDF Download

  • নাম: দ্বিতীয় শ্রেণির আমার বাংলা বই
  • প্রকাশক- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড, বাংলাদেশ।
  • সাল: ২০২৭
  • ধরন: পিডিএফ বই।
  • পৃষ্ঠা সংখ্যা: ৯০ টি

এই বাংলা বই টির সূচি পত্র:

  1. আমার পরিচয়
  2. পাঠ থেকে জেনে নিই
  3. ছবির গল্প: সুন্দরবন
  4. আমাদের দেশ
  5. শীতের সকাল
  6. আমি হবো
  7. জলপরি ও কাঠুরে
  8. নানা রঙের ফুলফল
  9. আমাদের ছোট নদী
  10. দাদীর হাতের মজার পিঠা
  11. ট্রেন
  12. দুখুর ছেলেবেলা
  13. প্রার্থনা
  14. খামার বাড়ির পশুপাখি
  15. ছয় ঋতুর দেশ
  16. মুক্তিযুদ্ধের একটি সোনালি পাতা
  17. কাজের আনন্দ
  18. সবাই মিলে করি কাজ
  19. শব্দের অর্থ জেনে নিই

দ্বিতীয় শ্রেণির এই বাংলা বই পাঠ শেষে শিক্ষার্থীরা যা যা শিখবে:

এই দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ্যবই পাঠ শেষে শিক্ষার্থীরা ধ্বনি সম্পর্কে জানবে এবং ধ্বনির সাথে বর্ণের সমন্বয় করতে পারবে।

সংশ্লিষ্ট বর্ণের সাথে ধ্বনি সনাক্ত করতে পারবে এবং কার চিহ্নের সাথে বর্ণ সমন্বয় করে উচ্চারণ করতে পারবে।

শুদ্ধ উচ্চারণে শব্দ পড়তে পারবে, শব্দের বানান, অর্থ এবং বাক্য পড়তে পারবে।

দ্বিতীয় শ্রেণির আমার বাংলা বই পড়ার ফলে শিক্ষার্থীরা অনেক স্বাভাবিক গতিতে বিরাম চিহ্ন মেনে পড়া শিখবে, বাক্য ও অনুচ্ছেদ পড়ে অর্থ উর্দ্ধার করতে শিখবে।

ক্লাস টু এর এই বাংলা বইটি আমি সম্পূর্ণ পড়ে দেখলাম। আমার কাছে যেটি ভালো লেগেছে সেটি হল বই জুড়ে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ, স্থানীয় ফল, ফুল, পাখি, মাঠ, ফসল ইত্যাতির সুন্দর ছবি দিয়ে সাজানো হয়েছে।

ফলে ২য় শ্রেণিতে পড়া ছোট্ট সোনামনিরা বাংলা বইটি পড়ার ফলে আমাদের বাংলাদেশ সম্পর্কে স্পষ্ট ও বাস্তব জ্ঞান লাভ করবে।

FAQ:

২য় শ্রেণির বাংলা বইয়ের নাম ?

আমার বাংলা বই ক্লাস টু।

বাংলাদেশের ৬ ‍ঋতুর নাম কি কি?

বাংলাদেশ ৬ ঋতুর দেশে। এই ৬টি ঋতুর নাম হলো: ১। গ্রীষ্ম, ২। বর্ষা, ৩। শরৎ, ৪। হেমন্ত, ৬। শীত, ৬। বসন্ত।

বাংলাদেশের জাতীয় পাখির নাম কি ?

আমাদের বাংলাদেশে জাতীয় পাখির নাম দোয়েল। এই পাখি বাংলাদেশের সব জায়গায় কমবেশি দেখা যায়। দোয়েল পাখি ভোরবেলায় মিষ্টি শিষ বাজায়।

বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি?

বাংলাদেশের জাতীয় ফুলের নাম শাপলা। এই শাপলা ফুল বাংলাদেশের খালে, বিলে, নদীতে দেখতে পাওয়া যায়। এই ফুল ভোরে ফোটে এবং দিনের আলো বাড়ার সাথে সাথে ফুল বন্ধ হয়ে যায়। এটা আমাদের দেশে সবজী হিসেবেও খাওয়া হয়। এই শাপলা ফুল আমাদের দেশের অনেক প্রতীকে বা বিশেষ স্থানে, রাষ্ট্রীয় মনোগ্রামসহ বিভিন্ন ছবিতে, টাকায়, টিকিটে বা লোগোতে ব্যবহার করা হয়।

আমাদের দেশের জাতীয় পশুর নাম কি ?

বাংলাদেশের জাতীয় পশুর নাম হলো: রয়েল বেঙ্গল টাইগার। এর অর্থ হলো: বাংলার রাজকীয় বাঘ। এই বাঘ আমাদের দেশের সুন্দরবনে রয়েছে।

বাংলাদেশের জাতীয় ফল কোনটি?

আমাদের বাংলাদেশের জাতীয় ফল হলো কাঁঠাল। কাঁঠাল এমন একটি ফল, যার কোনো অংশ ফেলে দেওয়া হয়না। এর বীজ রান্না করে খাওয়া যায়। খোসা গরু বা ছাগলের প্রিয় খাবার।

৫টি ফুলের নাম কি কি?

পাঁচটি ফুলের নাম হলো: শাপলা, গোলাপ, জবা, গাঁদা ও বেলী।

৫টি ফলের নাম কি কি?

পাঁচটি ফলের নাম হলো: আম, কাঁঠাল, লিচু, পেয়ারা ও তাল।

৫টি পাখির নাম বলো ?

দোয়েল, টিয়া, ময়না, শালিক ও বক।

MD Sohrab Hossen

আমি মো: সোহরাব হোসেন (বিএ, এমএ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) ২০১৮ সাল থেকে ৭রং (7rongs.com) ব্লগ পরিচালনা করছি। পড়াশোনা, বই, চাকরি ও শিক্ষামূলক বিষয়ে নিয়মিত এখানে লিখছি। আশা করি আমার পোস্টগুলো আপনার ভালো লাগবে।