৫০তম বিসিএস প্রশ্ন ব্যাখ্যা ও ফুল প্রশ্নের PDF সহ ২০০টি প্রশ্নের সঠিক উত্তর পড়ুন। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, আইসিটি সহ মোট ১০টি সাবজেক্ট মিলিয়ে ২০০টি প্রশ্ন।
৫০তম বিসিএস প্রিলি পরিক্ষার প্রশ্নে টপিক ভিত্তিক সমাধান করা হয়েছে নিচে। আগে বাংলা প্রশ্নের সমাধান, পরে ইংরেজি প্রশ্নের সমাধান পরে গণিত প্রশ্নের সমাধান।
তাহলে চলুন, 50th BCS Preliminary Full Questions Answer দেখুন PDF সহ।
৫০তম বিসিএস প্রিলি বাংলা সাহিত্য অংশের প্রশ্নের উত্তর:
১। জসীমদ্দীনের কবর কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
উত্তর: কল্লোল।
২। কাআ তরুবর পাঞ্চ বি ডাল – পদটির রচয়িতা কে?
উত্তর: লুইপা।
ব্যাখ্যা: চর্যাপদের আদি কবি লুইপা উপরের পদটি রচনা করেছেন।
৩। বাংলা পুঁথিসাহিত্যের উদাহারণ কোনটি?
উত্তর: আমির হামজা
৪। মৈমনসিংহ গীতিকা কতটি ভাষায় অনূদিত হয়েছে?
উত্তর: ২৩টি ভাষায়।
৫। পুঁথিসাহিত্যের প্রাচীনতম লেখক কে?
উত্তর: ফকির গরীবুল্লাহ
৬। ১৩৫০ বঙ্গাব্দের দুর্ভিক্ষ নিয়ে রচিত উপন্যাস কোনটি?
উত্তর: অশনি সংকেত।
৭। কোনটি বাউল গানের বৈশিষ্ট্য?
উত্তর: আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধান
৮। “ঢাকা মুসলিম সাহিত্য সমাজ” – কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯২৬ সালে
৯। মু্ক্তিযুদ্ধকে উপজীব্য করে ”যাত্রা” উপন্যাসটি লিখেছেন-
উত্তর: শওকত আলী
১০। কোন কবি মজলুম আদিব ছদ্মনামে লিখতেন?
উত্তর: শামসুর রাহমান
১১। কিশোর পত্রিকা ”বালক” প্রতিষ্ঠা কার অমর কীর্তি?
উত্তর: স্বর্ণকুমারী দেবী
১২। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের “কবি” গ্রন্থটিতে কোন বিষয়টির প্রাধান্য পেয়েছে?
উত্তর: ডোম সম্প্রদায়ের জীবন কাহিনী
১৩। আধুনিক বাংলা নাটক মূলত কয়টি পর্বে বিভক্ত?
উত্তর: ৫টি
১৪। কোনটি কাজী নজরুল ইসলামের প্রবন্ধগ্রন্থ?
উত্তর: যুগবাণী
৫০ তম বিসিএস প্রিলি বাংলা ব্যাকরণ অংশের প্রশ্নের-উত্তর:
১। কোন বাক্যে সমধাতুজ কর্ম রয়েছে?
উত্তর: আজ এমন ঘুম ঘুমিয়েছি।
ব্যাখ্যা: ঘুম নামক একটি মূল শব্দ থেকে ক্রিয়া ও কর্ম তৈরি হয়েছে। তাই ”ঘুম ঘুমিয়েছি” কে একই সাথে সমধাতুজ কর্ম বলা হচ্ছে।
২। কোন বানানটি শুদ্ধ?
ক) নিশিথিনি খ) কথোপকথন গ) পিপিলিকা ঘ) সমিচিন
উত্তর: খ) কথোপকথন
৩। “ই” এই মাত্রার উপরের অংশের নাম কী?
উত্তর: চৈতন।
৪। কোন গুচ্ছের সবগুলো বানাই শুদ্ধ?
ক) সারথী, নিরীহ, নীরোগ
খ) প্রমান, অঙ্গন, দর্পণ
গ) অনাথা, সুকণ্ঠী, অনুস্টেয়
ঘ) একত্রিত, স্থায়িত্ব, অর্ধাঙ্গিনী
উত্তর: এই প্রশ্নের সকল অপশেন ভুল শব্দ আছে। তাই এই প্রশ্নের কোন উত্তর হবে না।
৫। পরমেশ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
উত্তর: পরম+ঈশ
৬। ”প্রাচ্যে” শব্দের বিপরীত শব্দ কোনটি?
উত্তর: প্রতীচ্য
৭। “ফিকা কমলা রং”- এখানে ফিকা অর্থ কী?
উত্তর: অনুজ্জ্বল
৮। “মা তার সন্তানদের ভালোবাসেন” – এটি কোন ধরনের বাক্য?
উত্তর: অস্তিবাচক।
৯। বেতার ও বিপত্নীক – শব্দ ২টি কোন সমাসের উদাহরণ?
উতর: বেতার শব্দটি নঞ বহুবহুব্রীহি এবং বিপত্নীক শব্দটি বহুব্রীহি সমাস হবে।
১০। ময়দান, মুনাফা, বই – শব্দ তিনটি কোন ভাষা আগত?
উত্তর: আরবি ভাষা থেকে
১১। একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে বলে-
উত্তর: স্বরসঙ্গতি
১২। “স্বর্গ” শব্দের সঠিক সমার্থক শব্দ জোড়া কোনটি?
উত্তর: ত্রিদিব, সুরপুর
১৩। কোনটি ”ভাত” এর প্রতিশব্দ?
উত্তর: তুণ্ডল
১৪। রাজপথ শব্দের ব্যাসবাক্য কোনটি?
উত্তর: পথের রাজা।
ব্যাখ্যা: রাজপথ হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখানে ব্যাস বাক্যে র বিভক্তি লোপ পেয়ে সমাস হয়েছে।
১৫। কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?
উত্তর: আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।
১৬। “আকাশ ও পৃথিবীর অন্তরাল” – এককথায় প্রকাশ করলে সঠিক উত্তর কী হবে?
উত্তর: রোদদসী।