৫০তম বিসিএস প্রশ্ন ব্যাখ্যা PDF সহ ২০০টি উত্তর

৫০তম বিসিএস প্রশ্ন ব্যাখ্যা ও ফুল প্রশ্নের PDF সহ ২০০টি প্রশ্নের সঠিক উত্তর পড়ুন। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, আইসিটি সহ মোট ১০টি সাবজেক্ট মিলিয়ে ২০০টি প্রশ্ন।

৫০তম বিসিএস প্রিলি পরিক্ষার প্রশ্নে টপিক ভিত্তিক সমাধান করা হয়েছে নিচে। আগে বাংলা প্রশ্নের সমাধান, পরে ইংরেজি প্রশ্নের সমাধান পরে গণিত প্রশ্নের সমাধান।

তাহলে চলুন, 50th BCS Preliminary Full Questions Answer দেখুন PDF সহ।

৫০তম বিসিএস প্রিলির বাংলা প্রশ্নের উত্তর:

১। জসীমদ্‌দীনের কবর কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
উত্তর: কল্লোল।

২। কোন বাক্যে সমধাতুজ কর্ম রয়েছে?
উত্তর: আজ এমন ঘুম ঘুমিয়েছি।
ব্যাখ্যা: ঘুম নাম একটি মূল শব্দ থেকে ক্রিয়া ও কর্ম তৈরি হয়েছে। তাই ”ঘুম ঘুমিয়েছি” তে একই সাথে সমধাতুজ কর্ম বলা হচ্ছে।

৩। কাআ তরুবর পাঞ্চ বি ডাল – পদটির রচয়িতা কে?
উত্তর: লুইপা।
ব্যাখ্যা: চর্যাপদের আদি কবি লুইপা উপরের পদটি রচনা করেছেন।

৪। “ই” এই মাত্রার উপরের অংশের নাম কী?
উত্তর: চৈতন।

৫। মৈমনসিংহ গীতিকা কতটি ভাষায় অনূদিত হয়েছে?
উত্তর: ২৩টি ভাষায়।

৬। কোন গুচ্ছের সবগুলো বানাই শুদ্ধ?
ক) সারথী, নিরীহ, নীরোগ
খ) প্রমান, অঙ্গন, দর্পণ
গ) অনাথা, সুকণ্ঠী, অনুস্টেয়
ঘ) একত্রিত, স্থায়িত্ব, অর্ধাঙ্গিনী
উত্তর: এই প্রশ্নের সকল অপশেন ভুল শব্দ আছে। তাই এই প্রশ্নের কোন উত্তর হবে না।

৭। পুঁথিসাহিত্যের প্রাচীনতম লেখক কে?
উত্তর: ফকির গরীবল্লাহ

৮। ১৩৫০ বঙ্গাব্দের দুর্ভিক্ষ নিযে রচিত উপন্যাস কোনটি?
উত্তর: অশনি সংকেত।

৯। “মা তার সন্তানদের ভালোবাসেন” – এটি কোন ধরনের বাক্য?
উত্তর: অস্তিবাচক।

১০। বেতার ও বিপত্নীক – শব্দ ২টি কোন সমাসের উদাহরণ?
উতর: বেতার শব্দটি নঞ বহুবহুব্রীহি এবং বিপত্নীক শব্দটি বহুব্রীহি সমাস হবে।

১১। “ঢাকা মুসলিম সাহিত্য সমাজ” – কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯২৬ সালে।

১২। “আকাশ ও পৃথিবীর অন্তরাল” – এককথায় প্রকাশ করলে সঠিক উত্তর কী হবে?
উত্তর: রোদদসী।

১৩। রাজপথ শব্দের ব্যাসবাক্য কোনটি?
উত্তর: পথের রাজা।
ব্যাখ্যা: রাজপথ হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখানে ব্যাস বাক্যেল র বিভক্তি

MD Sohrab Hossen

আমি মো: সোহরাব হোসেন (বিএ, এমএ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) ২০১৮ সাল থেকে ৭রং (7rongs.com) ব্লগ পরিচালনা করছি। পড়াশোনা, বই, চাকরি ও শিক্ষামূলক বিষয়ে নিয়মিত এখানে লিখছি। আশা করি আমার পোস্টগুলো আপনার ভালো লাগবে।