সোনার তরী কবিতা থেকে ১০০% কমন প্রশ্নোত্তর

রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা থেকে বিভিন্ন চাকরির পরিক্ষায় প্রশ্ন আসে।

সোনার তরী কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সোনার তৈরি নামক কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত।

এই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তাহলে চলুন, কিছু কমন প্রশ্ন ও উত্তর দেখি।

সোনার তরী কবিতা থেকে ১০০% কমন উপযোগি প্রশ্নোত্তর:

  1. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে?
    উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালে।
  2. রবিন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দের নোবেল পুরষ্কার পান?
    উত্তর:  রবিন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ খ্রিষ্টাব্দের নোবেল পুরষ্কার পান।
  3.  ‘সোনার তরী’ কবিতাটি কোন কাব্যের অন্তর্ভূক্ত?
    উত্তর: ‘সোনার তরী’ কবিতাটি  ‘সোনার তরী’ কাব্যের অন্তর্ভূক্ত।
  4. সোনার তরী কবিতায় কৃষক কোথায় পড়ে থাকে?
    উত্তর: সোনার তরী কবিতায় কৃষক নদীর তীরে পড়ে থাকে।
  5.  ‘সোনার তরী’ কবিতায় তরীতে কৃষক স্থান পেল না কেনো?
    উত্তর: ‘সোনার তরী’ কবিতায় তরীতে কৃষক স্থান পেল না কারণ তরী অত্যন্ত ছোট বলে।
  6.  ‘সোনার তরী’ কবিতায় ‘নৌকা’ কিসের প্রতীক?
    উত্তর: ‘সোনার তরী’ কবিতায়  ‘নৌকা’ মহাকালের প্রতীক।
  7. ‘সোনার তরী’ কবিতায় কৃষকের ফসল কে নিয়ে যায়?
    উত্তর: ‘সোনার তরী’ কবিতায় কৃষের ফসল নৌকার মাঝি নিয়ে যায়।
  8. ‘সোনার তরী’ কবিতা কোন ছন্দে রচিত?
    উত্তর: ‘সোনার তরী’ কবিতা মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
  9. ‘সোনার তরী’ কবিতাটি কত মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত?
    উত্তর: ‘সোনার তরী’ কবিতাটি ৮ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
  10. ‘সোনার তরী’ কবিতায় কৃষক মাঝিকে কি অনুরোধ করেছিলেন?
    উত্তর: ‘সোনার তরী’ কবিতায় কৃষক মাঝিকে সোনার ধান নৌকায় তুলে নিতে অনুরোধ করেন।
  11.  ‘সোনার তরী’ কবিতায় কখন গ্রামটা মেঘে ঢেকে যায়?
    উত্তর: ‘সোনার তরী’ কবিতায় প্রভাতে গ্রামটা মেঘে ঢেকে যায়।
  12. ‘সোনার তরী’ কবিতায় গ্রামের অবস্থা কেমন ছিল?
    উত্তর: ‘সোনার তরী’ কবিতায় গ্রামের অবস্থা মেঘে ঢাকা ছিল।
  13. ভারা ভারা – এর অর্থ কী?
    উত্তর: ভারা ভারা অর্থ হলো- বোঝা বোঝা।
  14.  ‘খরপরশা’ শব্দের অর্থ কী?
    উত্তর: ‘খরপরশা’ অর্থ হলো- শাণিত বা ধারালো বর্শা।
  15. কৃষক কাকে কী অনুনয় করছেন?
    উত্তর: কৃষক মাঝিকে ধানগুলো নৌকায় তুলে নেওয়ার অনুনয় করছেন।
  16. রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে মারা যান?
    উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৪১ সালে ৮০ বছর বয়সে মারা যান।

সোনার তৈরি থেকে আরো প্রশ্ন:

  1. ‘সোনার তরী’ কবিতায় কৃষক কোথায় বসে আছে?
    উত্তর: ‘সোনার তরী’ কবিতায় কৃষক নদীর চরে একলা বসে আছেন।
  2. রবীন্দ্রনাথের ‘সোনার তরী’ কোন জাতীয় কবিতা?
    উত্তর: রবীন্দ্রনাথে ‘সোনার তরী’ রূপক জাতীয় কবিতা।
  3. ধান কাটতে কাটতে কী এল?
    উত্তর: ধান কাটতে কাটতে বর্ষা এল।
  4. ‘সোনার তরী’ কবিতার মূল সূর কী?
    উত্তর: ‘সোনার তরী’ কবিতার মূলসুর মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃঞ্চা।
  5. বাংলা ছোটগল্পের পথিকৃত কে?
    উত্তর: বাংলা ছোটগল্পের পথিকৃত হলেন- রবীন্দ্রনাথ ঠাকুর।
  6. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
    উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম বনফুল।
  7. এশীয়দের মধ্যে ১ম সাহিত্যে নোবেল পুরষ্কার পান কে?
    উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর  এশীয়দের মধ্যে ১ম সাহিত্যে নোবেল পুরষ্কার পান।
  8. ক্ষুরধার বর্ষার নদীর স্রোত হিস্র হয়ে কোথায় খেলা করছে?
    উত্তর: ক্ষুরধার বর্ষার নদীর স্রোত হিস্র হয়ে দ্বীপসদৃশ ধানক্ষেতের চারপাশে খেলা করছে।
  9. কৃষক মাঝিকে অনুনয় করে কী বলে?
    উত্তর: কৃষক মাঝিকে অনুনয় করে  তার সোনার ফসল তরীতে নিয়ে যেতে বলে।
  10. সোনার ধান নিয়ে তরী কোথায় চলে?
    উত্তর: সোনার ধান নিয়ে তরী অজনার দেশে চলে।
  11. সোনার ধান নিয়ে তরী চলে যাবার পর কৃষক কী করে?
    উত্তর: সোনার ধান নিয়ে তরী চলে যাবার পর কৃষক অপূর্ণতার বেদনা নিয়ে একাকী দাঁড়িয়ে থাকে।
  12. সোনার তরী কবিতায় মূলত কী অন্তরীন হয়েছে?
    উত্তর: সোনার তরী কবিতায় মূলত একটি জীবন দর্শন অন্তরীন হয়েছে।
  13. মহাকালের স্রোতে মানুষ কী এড়াতে পারে না?
    উত্তর: মহাকালের স্রোতে অনিবার্য বিষয়কে এড়াতে পারে না।
  14. সোনার তরীতে কী স্থান পায়?
    উত্তর: সোনার তরীতে কৃষকের সৃষ্টিকর্ম তথা সোনার ধান  স্থান পায়।
  15.  ‘সোনার তরী’ কবিতায় গ্রামখানি কিসে ঢাকা?
    উত্তর: ‘সোনার তরী’ কবিতায় গ্রামখানি মেঘে ঢাকা।
  16. ভরাপালে তরী বেয়ে কে আসে?
    উত্তর: ভরাপালে তরী বেয়ে মাঝি আসে।