বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে প্রতিটি সরকারি চাকরির পরিক্ষায় প্রশ্ন আসে।
তাই রবীন্দ্রনাথ ঠাকুর থেকে ব্যাংক, বিসিএস সহ প্রাইমারি চাকরির পরীক্ষায় সঠিক উত্তর দিতে নিচের লেখাটুকু পড়ুন।
রবীন্দ্রনাথ ঠাকুর এর নাম, উপাধী ও জন্ম, পরিচয়:
প্রকৃত নাম : শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর।
ছদ্মনাম : ভানুসিংহ ঠাকুর।
উপাধী : কবিগুরু, বিশ্বকবি।
জন্মতারিখ : ৭মে, ১৮৬১ খ্রিষ্টাব্দ (২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ)। জন্মস্থান : জোঁড়াসাঁকোর, কলকতা, ভারত।
পিতার নাম : মহর্ষি দেবেন্দ্রেনাথ ঠাকুর।
মাতার নাম : সারদা দেবী।
পিতামহের নাম : প্রিন্স দ্বারাকানাথ ঠাকুর।
রবীন্দ্রনাথের শিক্ষাজীবন:
রবীন্দ্রনাথ বালকালে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স স্কুল প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়ন করলেও স্কুলের পাঠ শেষ করতে পারেননি।
১৭ বছর বয়সে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ড গেলেও কোর্স সম্পন্ন করা সম্ভব হয়নি।
তবে গৃহশিক্ষকের কাছ থেকে জ্ঞানার্জনে কোন ত্রুটি হয়নি। ছোট বেলা থেকেই সাহিত্যর প্রতি তার ঝোঁক ছিল।
কবিগুরু রবীন্দ্রনাথের পেশা ও কর্মজীবন:
১৮৮৪ খ্রিষ্টাব্দ থেকে রবীন্দ্রনাথ তাঁর পিতার আদেশে বিষয়কর্ম পরিদর্শনে নিযুক্ত হন।
১৮৯০ সাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে জমিদরি দেখশুনা করেন।
এ সূত্রে তিনি কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহাজাদপুরে দীর্ঘসময় অবস্থান করেন।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সাহিত্য:
কাব্য : মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি, ক্ষণিকা, নৈবেদ্য, গীতাঞ্জলি, বলাকা, পূরবী, পুনশ্চ, বিচিত্রা, সেঁজুতি, জন্মদিনে, শেষলেখা বিশেষ উল্লখ্যযোগ্য।
উপন্যাস : গোরা, ঘরে-বাহিরে, চতুরঙ্গ, চোখের বালি, নৌকাডুবি, যোগাযোগ, রাজর্ষি, শেষের কবিতা প্রভৃতি।
কাব্যনাট্য : কাহিনী, চিত্রাঙ্গদা, বসন্ত, বিদায় অভিশাপ, বিসর্জন, রাজা ও রাণী প্রভৃতি।
নাটক : অচলায়তন, চিরকুমার সভা, ডাকঘর, মুকুট, মুক্তির উপায়, রক্তকরবী, রাজা প্রভৃতি।
গল্পগ্রন্থ : গল্পগুচ্ছ, গল্পস্বল্প, তিনসঙ্গী,, লিপিকা, সে, কৈশোরক প্রভৃতি।
ভ্রমণ কাহিনী : জাপানযাত্রী, পথের সঞ্চয়, পারস্য. রাশিয়ার চিঠি, য়ুরোপ যাত্রীর ডায়েরী, য়ুরোপ প্রবাসীর পত্র প্রভৃতি।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুরষ্কার ও সম্মামনা:
- নোবেল পুরষ্কার (১৯১৩),
- কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃত্ব ডিলিট (১৯৪০),
- ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট (১৯৩৬)।
মৃত্যু:
মৃত্যু তারিখ : ৭ আগষ্ট, ১৯৪১ খ্রিষ্টাব্দ, (২২শে শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ)।
কিছু কমন প্রশ্নোত্তর:
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালে।
উত্তর: রবিন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ খ্রিষ্টাব্দের নোবেল পুরষ্কার পান।
উত্তর: ‘সোনার তরী’ কবিতাটি ‘সোনার তরী’ কাব্যের অন্তর্ভূক্ত।
উত্তর: রবীন্দ্রনাথে ‘সোনার তরী’ রূপক জাতীয় কবিতা।
উত্তর: বাংলা ছোটগল্পের পথিকৃত হলেন- রবীন্দ্রনাথ ঠাকুর।
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম বনফুল।
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর এশীয়দের মধ্যে ১ম সাহিত্যে নোবেল পুরষ্কার পান।
উত্তর: সোনার তরী কবিতায় মূলত একটি জীবন দর্শন অন্তরীন হয়েছে।