কবি কাজী নজরুলের একটি বিখ্যাত কবিতা হল – বিদ্রোহী কবিতা, এই বিদ্রোহী কবিতা থেকে প্রতি বছরই বিভিন্ন পরিক্ষায় প্রশ্র করা হয়।
এই বিদ্রোহী কবিতা থেকে যে সকল প্রশ্ন পরিক্ষায় আসে তেমনই কিছু ১০০% কমন প্রশ্ন নিয়ে এই আলোচনা।
বিদ্রোহী কবিতা থেকে ১০০% কমন কিছু প্রশ্ন-উত্তর:
- কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে লেটোর দলে যোগ দেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম ১২ বছর বয়সে লেটোর দলে যোগ দেন। - কাজী নজরুল ইসলাম কত নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম ৪৯ নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন। - ‘বিদ্রোহী’ কবিতাটি সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: ‘বিদ্রোহী’ কবিতাটি সর্বপ্রথম সপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় প্রকাশিত হয়। - কবি তাঁর অন্য হাতে কী রয়েছে বলে উল্লেখ্য করেছেন?
উত্তর: কবি তাঁর অন্য হাতে রণ-তূর্য রয়েছে বলে উল্লেখ্য করেছেন। - কবি নিজেকে কিসের মহাহুংকার বলেছেন?
উত্তর: কবি নিজেকে ইসরাফিলের শিঙ্গার মহাহুংকার বলেছেন। - ‘বিদ্রোহী’ কবিতা অনুসারে কবি কী দাহন করবেন বলে উল্লেখ্য করেছেন?
উত্তর: ‘বিদ্রোহী’ কবিতা অনুসারে কবি বিশ্বকে দাহন করবেন বলে উল্লেখ্য করেছেন। - কবি নিজেকে কাদের বঞ্চিত ব্যথা বলেছেন?
উত্তর: কবি নিজেকে পথবাসী গৃহহারা যত পথিক রয়েছে তাদের বঞ্চিত ব্যথা বলেছেন। - কবি কী ছাপিয়ে ছুটে যেতে চান?
উত্তর: কবি মহাকাশ ছাপিয়ে ছুটে যেতে চান। - ‘নেহারি’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘নেহারি’ শব্দের অর্থ দেখে বা প্রত্যক্ষ করে। - ‘মহা প্রলয়’ অর্থ কী?
উত্তর: ‘মহা-প্রলয়’ অর্থ সৃষ্টির ধ্বংসকাল। - ‘কানুন’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘কানুন’ শব্দের অর্থ আইন। - ‘ভীম’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘ভীম’ শব্দের অর্থ ভীষণ বা ভয়ানক। - ‘এলোকেশে’ অর্থ কী?
উত্তর: ‘এলোকেশে’ অর্থ – যার চুল বা কেশ এলানো। - ‘বিদ্রোহী-সুত’ অর্থ কী?
উত্তর: ‘বিদ্রোহী-সুত’ অর্থ বিদ্রোহী পুত্র। - বেদুঈন কী?
উত্তর: বেদুঈন হচ্ছে আরব দেশের একটি যাযাবর জাতি, যাযাবররা মরুভূমির রুক্ষ পরিবেশে বসবাস করে। - ‘কুর্নিশ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘কুর্নিশ’ শব্দের অর্থ কিছুটা পিছিয়ে সম্ভ্রমপূর্ণ সালাম বা অভিবাদন।
আরো কিছু প্রশ্ন-উত্তর:
‘নেহারি’ শব্দের অর্থ কী?
উত্তর: বিদ্রোহী কবিতায় ব্যবহৃত একটি শব্দ হল নেহারি। ‘নেহারি’ শব্দের অর্থ দেখে বা প্রত্যক্ষ করে, অথবা দেখিয়া।
‘বিদ্রোহী-সুত’ অর্থ কী?
উত্তর: ‘বিদ্রোহী-সুত’ অর্থ বিদ্রোহী পুত্র।
‘ভীম’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘ভীম’ শব্দের অর্থ ভীষণ বা ভয়ানক।