কাজী নজরুল ইসলাম ১০০% কমন প্রশ্ন ও উত্তর

কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। কাজী নজরুল থেকে প্রতিটি সরকারি চাকরির পরিক্ষায় প্রশ্ন আসে।

তাই কাজী নজরুল থেকে ১০০% কমন উপযোগী কিছু প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করব।

কাজী নজরুল ইসলাম এর সংক্ষিপ্ত জীবনী:

প্রকৃত নাম : কাজী নজরুল ইসলাম।
ডাক নাম : দুখু মিয়া।
উপাধি : বিদ্রোহী।

জন্ম তারিখ : ২৫মে, ১৮৯৯; ১১ জ্যৈষ্ঠ, ১৩০৬।

জন্মস্থান : পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম।

পিতার নাম: কাজী ফকির আহমেদ।

মাতার নাম: জাহেদা খাতুন।

নজরুলের শিক্ষা:

প্রাথমিক শিক্ষা : গ্রামের মক্তব থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন।

মাধ্যমিক শিক্ষা : প্রথমে রাণীগঞ্জের সিয়ারসোল স্কুল এবং পরে মারখুন উচ্চ ইংরেজি স্কুল, অতঃপর ১৯১৪ সালে ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুলে ৭ম শ্রেণিতে ভর্তি হন।

এক বছর পর তিনি পুনঃরায় নিজের গ্রামে ফিরে যান এবং ১৯১৫ সালে পুনরায় রাণীগঞ্জ সিয়ারসোল রাজ স্কুলে ৮ম শ্রেণিতে ভর্তি হন। এ স্কুলে নজরুল ১৯১৫ থেকে ১৯১৭ সাল পর্যন্ত পড়াশোনা করেন।

কর্মজীবন:

দারিদ্র্যের কারণে প্রথম জীবনে তিনি কবিয়াল, লেটো গানের দলে ও রুটির দোকানে কাজ করেন।

১৯১৭ সালে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। পরবর্তীতে পত্রিকা সম্পাদনার চাকরি নেন।

তাছাড়া গ্রামোফোন রেকর্ডের জন্য গানলেখা , সুরারোপ এবং সাহিত্য সাধনার মাধ্যমে জীবনের গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করেন। জীবনের শেষ তিন দশক নজরুল নির্বাক ও কর্মহীন ছিলেন।

কাজী নজরুল ইসলাম এর রচিত সাহিত্য:

নজরুল সাহিত্য সাধনার মাধ্যমে বাংলা সাহিত্যে এক নতুন দিগন্তের উন্মোচন হয়।

তাঁর শ্রেষ্ঠ রচনাবলি হচ্ছে:
কাব্যগ্রন্থ : অগ্নিবীণা, বিষের বাঁশী, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, ফণি-মনসা, জিঞ্জির, সন্ধ্যা, প্রলয় শিখা, দোলনচাঁপা, ছায়ানট, সিন্ধু-হিন্দোল, চক্রবাক, নতুন চাঁদ, ঝিঙেফুল, চন্দ্রবিন্দু ইত্যাদি।

উপন্যাস : বাধনহারা, মৃত্যুক্ষধা, কুহেলিকা।

প্রবন্ধগ্রন্থ : রাজবন্দীর জবানবন্দী, যুগ-বাণী, ধুমকেতু, রুদ্র-মঙ্গল, দুর্দিনের যাত্রী।

গল্পগ্রন্থ : ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, পদ্মগোখরা, জিনের বাদশা ইত্যাদি।

নাটক : ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে, মধুমালা, রক্তকমল, মহুয়া, জাহাঙ্গীর, কারাগার ইত্যাদি।

জীবনীগ্রন্থ : মরুভাস্কর (হযরত মুহাম্মদ (স) এর জীবনীগ্রন্থ)।

অনুবাদ : রুবাইয়াত-ই-ওমর-খৈয়াম, রুবাইয়াত-ই-হাফিজ, কাব্যে আমপারা।

গানের সংকলন : বুলবুলি, চোখের চাতক, চন্দ্রবিন্দু, নজরুল গীতি, সুরলিপি, গানের মালা, চিত্তনামা ইত্যাদি। সম্পাদিত

পত্রিকা : ধুমকেতু, লাঙল, দৈনিক নবযুগ।

কাজী নজরুলের পুরষ্কার ও সম্মামনা:

১৯৪৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘জগত্তারিণী স্বর্ণপদক’, ভারত সরকার কর্তৃক ১৯৬০ সালে “পদ্মভূষণ” পদক, রবীন্দ্রভারতী ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি-লিট উপাধি এবং বাংলাদেশ সরকার কর্তৃক ‘একুশে পদক’ লাভ করেন।

বাংলাদেশ সরকার কর্তৃক নাগরিকত্ব এবং জাতীয় কবির মর্যাদা লাভ।

কাজী নজরুলের মৃত্যু ও সমাধি:

মৃত্যু তারিখ ও স্থান : ২৯ আগষ্ট, ১৯৭৬ ঢাকার পিজি হাসপাতাল।

সমাধিস্থল : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গন।