নবম দশম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান PDF ২০২৬

প্রিয় পাঠক, আশা করি সুস্থ্য রয়েছেন! একদম ফ্রি ও ঝামেলা ছাড়াই নবম ও দশম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান PDF download করতে চাইলে, এই পোষ্টে আপনাকে জানাই স্বাগতম।

গার্হস্থ্য বিজ্ঞান সাবজেক্ট পরিচিতি:

জীবনমুখী ও কর্মমুখী শিক্ষা প্রদানের জন্যই গার্হস্থ্য বিজ্ঞান সাবজেক্ট প্রণয়ন করা হয়েছে।

এই গার্হস্থ্য বিজ্ঞান সাবজেক্টের জ্ঞান ও অর্জিত অভিজ্ঞতা নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের সীমিত সম্পদ ব্যবহার করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।

কিংবা গৃহ বা গৃহের বাইরে বিভিন্ন অনাকাঙ্খিত ঘটনা মোকাবেলা করতে এবং গৃহ পরিবেশে সৃষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে দক্ষ ও সুকৌশলী করে গোড়ে তুলবে।

গার্হস্থ্য বিজ্ঞান সাবজেক্টটি নবম শ্রেণির শিক্ষার্থীদের নিকট একটি ঐচ্ছিক সাবজেক্ট। তদুপরি জ্ঞান পিপাষু কোনো শিক্ষার্থী গার্হস্থ্য বিজ্ঞান বইটি পাঠ করতে পারে।

এছাড়াও এই বইটির বিষয়বলী প্রত্যক মানুষের বাস্তব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সুতরাং আপনি নবম বা দশম শ্রেণির শিক্ষার্থী না হয়েও, জীবনের প্রয়োজনে এই গার্হস্থ্য বিজ্ঞান বইটি আপনার পাঠ্য তালিকায় রাখতে পারেন।

নবম দশম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান বই pdf:

প্রিয় পাঠক, গার্হস্থ্য বিজ্ঞান বই ডাউনলোড করার সুবিধার জন্য বইটির প্রকৃত নাম, প্রকাশ সাল, গার্হস্থ্য বিজ্ঞান বইটির এমবি সাইজ, বইটির পৃষ্ঠা সংখ্যা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিচে লিস্ট আকারে দেয়া হলো।

  • শ্রেণি: নবম দশম শ্রেণি / এসএসসি
  • বইয়ের নাম: গার্হস্থ্য বিজ্ঞান বই
  • ইংরেজি নাম: Home Science Book Nine Ten
  • বাংলিশ নাম: Garostho Biggan Boi Nobom Doshom
  • বইটির প্রকাশক: এনসিটিবি
  • মূল্য: বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে বিতরনের জন্য
  • ফাইল: পিডিএফ
  • সাইজ: ১৫ এমবি
  • পৃষ্ঠা সংখ্যা: 190 টি
  • সর্বশেষ প্রকাশ সাল: ২০২৬
  • পিডিএফ বই সরাসরি পড়ুন অথবা ডাউনলোড করুন:

গার্হস্থ্য বিজ্ঞান বই রিভিউ:

মাত্র ১৯০ পৃষ্ঠার এই গার্হস্থ্য বই টিতে মোট চারটি অধ্যায় রয়েছে। এই বই এর প্রতিটি অধ্যয় বাস্তব জ্ঞান সম্মত বিষয়ের আলোকে প্রণীত।

বইটির ১ম অধ্যায়ে গার্হস্থ্য বিজ্ঞান পরিচিতি, গৃহ ব্যবস্থাপনা, গৃহ ব্যবস্থাপক, গৃহ সম্পদ, গৃহ সম্পদের ব্যবস্থাপনা ও গৃহের অভ্যন্তরীন সাজ সজ্জা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

প্রত্যক পরিবারেই কোনো না কোনো সময় শিশুর আগমন ঘটে। এজন্য এই গার্হস্থ্যবিজ্ঞান বইয়ের ২য় অধ্যায়ে শিশুর বর্ধন ও বিকাশ, শিশুর জন্য পারিবারিক পরিবেশ নিয়ে বলা হয়েছে।

পাশাপাশি, কৈশোরের মনোসামাজিক সমস্যা ও তার প্রতিকার ও প্রতিরোধ এবং প্রতিবন্ধী শিশুর বিকাশ নিয়ে আলোচনা করা হয়েছে।

নবম শ্রেণির এই গার্হস্থ্য বই টির ৩য় অধ্যায়ে খাদ্য ও খাদ্য ব্যববস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

যেমন সুষম খাদ্য কি? খাদ্যর কাজ কি? উপাদান, নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা, খাদ্য প্রস্তুত ও পরিবেশন নিয়ে আলোচনা করা হয়েছে।

গার্হস্থ্য বিজ্ঞান বই টির ৪র্থ বা সর্বশেষ অধ্যায়ে বস্ত্র ও বয়ন তন্তু, পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি নিয়ে আলোচিত হয়েছে।

এছাড়াও এখানে বস্ত্র ছাপা এবং বস্ত্রে রংকরণ, ড্রাফটিং, পোশাকের যত্ন ও পরিপাট্য বিষয়ে আলোকপাত করা হয়েছে।